বাগেরহাট

চিতলমারীতে জাতীয় বীমা দিবস উপলক্ষে ‌র‌্যালী ও আলোচনা সভা

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: ‘ করব বীমা গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে র‌্যালী, প্রচারণা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন, বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধি ও বীমা গ্রাহকদের অংশগ্রহণে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হেলেনা পারভীন, জীবন বীমা কর্পোরেশন চিতলমারী উপজেলা শাখা ব্যবস্থাপক মাসুদুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা- কর্মচারী, গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ