রাজধানী

রাজধানীতে অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৩২৭ পিস ইয়াবা, ৬ কেজি ৩৯০ গ্রাম গাঁজা, ৩৫২ গ্রাম ৭০ পুরিয়া হেরোইন, ৫৬ বোতল ফেন্সিডিল, ২২ টি ইনজেকশন ও ১২৯০ টি ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ