রাজধানী

খৎনা করাতে গিয়ে শিশু আইহামের মৃত্যু: হাসপাতাল বন্ধ, আটক ২

সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আইহামের মৃত্যুর ঘটনায় মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার বন্ধ করে দিয়েছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

এদিকে শিশু মৃত্যুর ঘটনায় ডা. এস এম মুক্তাদিরসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন আইহামের বাবা। এছাড়া মামলায় পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় আহনাফকে সুন্নতে খৎনা করাতে রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে নেওয়া হয়। এ সময় তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এরপর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করা হয়।

আইহাম রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। এদিকে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মালিবাগের ওই হাসপাতাল পরিদর্শন করবে।

এই বিভাগের আরও সংবাদ