আইন ও আদালত

আত্মসমর্পণের পর জামিন পেলেন এমপি মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-১০ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

এমপি মহিউদ্দিন বাচ্চু আজ রোববার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ৪র্থ আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

এই বিভাগের আরও সংবাদ

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ইফতেখার সাইমুল চৌধুরী জানান, নির্বাচনের আগে মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণ করায় এমপি বাচ্চুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

এ অভিযোগে কমিশনের সিদ্ধান্তে নির্বাচনের ৯ দিন পর ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম আদালত ৪-এ মামলা করেন। মামলায় আদালত পরে সমন জারি করেন। সমনটি ফেরত আসায় আদালত থেকে পরবর্তী ধাপ হিসাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই বিভাগের আরও সংবাদ