বাগেরহাট

বাগেরহাটে চার কেজি গাঁজাসহ আটক ১

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা:বাগেরহাটের চিতলমারী থানার নালুয়া বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে ০৪কেজি গাঁজাসহ এক মাদককারবারি আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাগেরহাটের চিতলমারী থানার নালুয়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ০৪ কেজি গাঁজার ব্যাগসহ একজনকে আটক করে।

এই বিভাগের আরও সংবাদ

আটককৃত ব্যাক্তি মোড়লগন্জ্ঞ থানার কাকড়াতলী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো:আব্দুল গফফার শাহ(৫২)।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ব্যাগসহ মো:আব্দুল গফফার শাহ(৫২)কে আটক করতে সহ্মম হই।তার বিরুদ্ধে চিতলমারী থানায় মামলা রুজু প্রকৃয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ