গণমাধ্যমশীর্ষ নিউজ

তরঙ্গ নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজ ৩ ফেব্রুয়ারি, ২০২৪ শনিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নম্বরঃ ৮০) দেশের জনপ্রিয় অনলাইন তরঙ্গ নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। সাফল্যের ৮ বছর পেরিয়ে ৯ম বছরে পদার্পণ করলো তরঙ্গ নিউজ। তরঙ্গ নিউজের নিজস্ব অফিসে কেক কাটার মধ্য দিয়ে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ্য, ২০১৬ সালের এই দিনে দেশ ও দেশের কল্যাণের ব্রত নিয়ে পত্রিকাটি যাত্রা শুরু করে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমটি ”সত্য প্রকাশে সর্বপ্রথম” এই স্লোগানকে সামনে রেখে সফলতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরনের মাধ্যমে অনেক পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক দেলোয়ার হোসেন, সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুল ওয়াদুদ, সহ সম্পাদক (প্রশাসন) মোঃ জসীম উদ্দিন, নির্বাহী সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, সহ সম্পাদক সাদেকুর রহমান নিশান, সহ সম্পাদিকা রেহানা পারভীন জলি, বার্তা সম্পাদক মোঃ মানজুরুল ইসলাম, সাবিনা পারভীন, স্টাফ রিপোর্টার মোঃ ফয়সাল, রুপগঞ্জ প্রতিনিধি লিখন রাজ, ইন্দ্রজিৎ আধিকারী সহ আরও অনেক শুভাকাঙ্ক্ষী।

এই বিভাগের আরও সংবাদ