রাজধানী

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২১

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ১ হাজার ৭৬২টি ইয়াবা ট্যাবলেট, ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ