রাজনীতি

সরকার বেশি দিন থাকতে পারবে না: গয়েশ্বর

সরকার বেশি দিন থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শুধু দেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বেও ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে। দমন-পীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না।

তিনি বলেন, বাংলাদেশের মালিক ভারত, চীন, আর রাশিয়া নয়। তারা কি বলল তাকে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না।

বিএনপির এই নেতার অভিযোগ দেশে দিন দিন গরীবের সংখ্যা বাড়ছে, অন্যদিকে কিছু লোক জনগণের টাকা বিদেশে পাচার করছে।

এ সময় ৭ জানুয়ারির নির্বাচনে ভোট বর্জনের মধ্য দিয়ে জনগণ সরকারকে বয়কট করেছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

এই বিভাগের আরও সংবাদ