ভোলা

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা

ইয়ামিন হোসেনঃ ভোলা কে মাদকমুক্ত রাখতে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্র, ভেলুমিয়া তদন্ত কেন্দ্রে ইনচার্জের দায়িত্বকালে মাদক উদ্ধারসহ অপরাধ দমনে যে ভুমিকা রেখেছেন ঠিক ভোলা সদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ইলিশা তদন্ত কেন্দ্রে যোগদান করে তার চেয়ে বেশি চমক দেখিয়েছেন পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা। ২৪শে জানুয়ারী রেঞ্জ বরিশালের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে সনদ পেয়েছেন মোস্তফা।

বরিশাল রেঞ্জ এর ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম-সেবা,পিপিএম ও ভোলার পুলিশ সুপার মাহিদুজ্জামান এর হাত থেকে এ সনদ গ্রহণ করেন গোলাম মোস্তফা।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় বরিশাল বিভাগের পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদক উদ্ধারের পাশাপাশি আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন করেছেন এ ছাড়া ও বিভিন্ন সেবামূলক কাজে ব্যাপক ভুমিকা রেখে যাচ্ছেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা।

এই বিভাগের আরও সংবাদ