Uncategorized

চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা

ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ

নারী কল্যাণ সমিতি-পুনাক। আজ মঙ্গলবার দিনব্যাপি জেলার নাচোল উপজেলার মির্জাপুর কলেজ মাঠে সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষদের এই চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আনিসুর রহমানসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য এবং জেলা পুলিশের কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পুনাক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদা নুপুর। অনুষ্ঠানে সাঁওতাল ও প্রান্তিক জনগোষ্ঠীর ৫০০ জনকে ফ্রী চিকিৎসা সেবা ও ১হাজার ৩০০ গন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ