বাগেরহাট

বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক দুই

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২০(বিশ) কেজি গাঁজাসহ দুইজন আটক।

বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, আবুল হাসনাত খান মহোদয়ের নির্দেশনায় বাগেরহাটের মোল্লাহাট থানা এলাকায় বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, জনাব স্বপন কুমার রায় এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিরস্ত্র) বিপ্লব রায়, এএসআই(নিঃ) পলাশ মিত্র ও ফোর্সসহ মোল্লাহাট থানাধীন গাড়ফা গ্রামস্থ মিলু মিয়ার মোড় হইতে অনুঃ ১০০ গজ উত্তরে খুলনা-ঢাকা গামী মহাসড়কের পূর্ব পাশে ফাঁকা জায়গা হতে নোমান সরকার (২৮), পিতা-হালিম সরকার, মাতা-জাহানারা বেগম, গ্রাম-সিঙ্গার বুনিয়া, থানা-রামপাল, জেলা-বাগেরহাট, ২। রাকিব হোসেন (১৯), পিতা-ফরিদ ভূঁইয়া, মাতা-রত্না বেগম, গ্রাম-সাইচা (দালাল বাজার), থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর (আসামীদের কথিত মতে)দ্বয়ের নিকট হতে একটি নেভি ব্লু রংয়ের টলি ব্যাগের ভিতর হতে ১০(দশ) কেজি এবং অপর একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের মধ্য হতে ১০ (দশ) কেজি, সর্বমোট ২০ (বিশ) কেজি কথিত মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মোল্লাহাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ