ভোলা

কনকনে শীতে কেউ খবর রাখেনি বাবা, তোমাদের আল্লাহ্ বাঁচাইয়া রাখুক

স্টাফ রিপোর্টার: পৌষের শীতে খুবই কষ্টে দিন কাটাচ্ছে ভেদুরিয়ার চর চটকিমারার গরীব মানুষরা। স্থানীয় সমাজকর্মী মনির হোসেন এর মাধ্যমে এমন খবর পেয়ে শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের সহযোগীতায় অর্ধশতাধিক কম্বল নিয়ে ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সোমবার সকালে চর চটকিমারা বিচ্ছিন্ন এলাকায় বিতরণ করেন।

এ সময় কম্বল বিতরণের সময় রোকেয়া বেগম নামের এক বৃদ্ধা মহিলাকে কম্বল দিলে তিনি খুশি হয়ে বলেন, কনকনে শীতে কেউ খবর রাখেনি বাবা, তোমাদের আল্লাহ্ বাঁচিয়ে রাখুক।

এই বিভাগের আরও সংবাদ

বিচ্ছিন্ন চর চটকিমারার শীতার্ত মানুষদের কম্বল বিতরণের সময় ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ সভাপতি ইকবাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেন, নির্বাহী সদস্য অনিক আহমেদ, সফিক খাঁন, চটকিমারা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ