রাজনীতি

‘ভোটকেন্দ্র যেতে ভোটারদের ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছে সরকার’

আগামী ৭ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ মূলক দেখাতে ভোটকেন্দ্র যেতে সরকার ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে ও চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সংবিধান লঙ্ঘন করে ভোটারদের নানাভাবে ভয়ভীতি ও চাপ দেয়া হচ্ছে, ভাতাকার্ড ও ভোটার আইডি কার্ড বাতিলের হুমকি দেয়া হচ্ছে। নজিরবিহীনভাবে সরকারি কর্মকর্তাদের পোস্টাল ভোটের ব্যবস্থা করা হচ্ছে। তাই প্রহসনের এই নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১১ টায় তার গুলশানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঈন খান বলেন, এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হচ্ছে, ১২ কোটি ভোটারের ফলাফলও এক ব্যক্তির ইচ্ছায় নির্ধারিত হয়ে গেছে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এই বিভাগের আরও সংবাদ