Uncategorized

নওগাঁ-২ আসনের ভোট স্থগিত

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে সেখানকার নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার বিকেলে সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ কর্মকর্তা বলেন, রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন স্থগিত করবেন। পরে ওই আসনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে। এখনকার বাকি বৈধ প্রার্থীরা তখনও প্রার্থী হিসেবে থাকবেন।

এই বিভাগের আরও সংবাদ

এর ফলে আগামী ৭ জানুয়ারি ৩০০ আসনের পরিবর্তে ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০০৬ সালে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন আমিনুল হক। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। এছাড়া তিনি ১৯৮৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের আরও সংবাদ