বাগেরহাট

চিতলমারীতে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

সাগর মন্ডল, চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের চিতলমারীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দীনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক উজ্জল মুন্সীর সার্বিক তত্ত্বাবধানে শিবপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের জন্য এ নির্বাচনী কার্যালয় স্থাপন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

সোমবার বিকাল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে এ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল হক মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এলাহী শেখ, হাসমত আলী শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবীন হীরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম লিটন মুন্সী, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মুন্সীসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ