রাজধানী

মিছিল থেকে ছাত্রদলের ২ নেতা গ্রেফতার

হরতাল সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে মিছিল ও সড়ক অবরোধ করেন তারা। এ সময় মিছিল থেকে ছাত্রদল নেতা মনজুরুল আলম রিয়াদ এবং ছাত্র সংগঠনটির নেত্রী উর্মী আক্তার ভূঁইয়াকে গ্রেফতার করার অভিযোগ পাওয়া গেছে।

গ্রেফতার মনজুরুল আলম রিয়াদ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উর্মি আক্তার ভূঁইয়া মহানগর উত্তর ছাত্রদলের নেত্রী।

এই বিভাগের আরও সংবাদ

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, রেহানা আক্তার শিরিন, সহ-সাধারণ সম্পাদক জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, মোবারক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ, বাঙলা কলেজ ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী কাওসার, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওমর, ইডেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাত জাহান।

এই বিভাগের আরও সংবাদ