বাগেরহাট

চিতলমারীতে নির্বাচনী আচরণ বিধি সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সাগর মন্ডল, চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের চিতলমারীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের মাঝে নির্বাচনী আচরণ বিধি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার ও রোড টু স্মার্ট বাংলাদেশ বিষয়ক ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজ হল রুমে এ সেমিনার ও ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরৎ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ বাবুল মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, জেলা পরিষদ সদস্য টিটো সর্দার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, মহিলা আওয়ামী লীগ সভাপনেত্রী হেলেনা পারভীন, সাধারণ সম্পাদিকা সঞ্চিতা সাহা, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মুন্সী, সাধারণ সম্পাদক শেখ শহিদুল প্রমুখ

এই বিভাগের আরও সংবাদ