রাজনীতিশীর্ষ নিউজ

অবশেষে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

অবশেষে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। রোববার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। তবে এই মুহূর্তে বলতে চাই, আমরা নির্বাচনে যাচ্ছি।

এই বিভাগের আরও সংবাদ

চুন্নু জানান, এবার আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় সংসদ নির্বাচনে যাবে জাতীয় পার্টি। ২৮৩ আসনে স্বতন্ত্রভাবে (জোটগতভাবে নয়) নির্বাচন করবেন তারা।

জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে ২৬ টি আসনে সমঝোতা হয়েছে জাতীয় পার্টির। ওইসব আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকেই ভোট করবে।

এর আগে রোববার সকালে ভোটে অংশ গ্রহণ নেওয়া না নেওয়া নিয়ে দোলাচলের মধ্যে দলের সিনিয়র নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

এই বিভাগের আরও সংবাদ