মির্জা ফখরুলের জামিন শুনানির রবিবার


গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের রুল শুনানির সময় নির্ধারণের জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের রুল শুনানি জরুরিভিত্তিতে করতে জয়নুল আবেদীনের নেতৃত্বাধীন আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
মির্জা ফখরুলের আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের রুল শুনানির বিষয়টি হাইকোর্ট বেঞ্চের আগামী ১৭ ডিসেম্বরের (রবিবার) কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আদালত ওই দিন জামিন আবেদনের রুল শুনানির সময় নির্ধারণ করবেন।
এর আগে, গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করে, কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে রুল জারি করেন হাইকোর্ট।





