রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে দুই হাজার ২০৫টি ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম হেরোইন ও এক কেজি ৬৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ