সিরাজগঞ্জ

শাহজাদপুরে কাভার্ডভ্যানে আগুন, চালককে মারধর

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে সিরাজগঞ্জের শাহজাদপুরের মহাসড়কে ব্রয়লার মুরগিবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় চালককেও মারপিট করে তারা। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় প্রায় সাত হাজার মুরগি পুড়ে ছাই হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসেরএকটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান।

এই বিভাগের আরও সংবাদ