Uncategorized

বসতবাড়ীর পতিত জমিতে বস্তায় সবজি চাষে মাঠ কর্মীর সাফল্য

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৌরসভা ব্লকের ঘরে ঘরে অনাবাদি ও বসতবাড়ীর পতিত জমিতে বস্তায় সবজি চাষ।

পলাশবাড়ী পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিনের পরামর্শে কৃষকের বাড়ীতে অনাবাদি ও পতিত জমিতে কৃষকরা বস্তায় মাটি ও জৈব সার দিয়ে মরিচ,আদা,লাউ,শশা,ফুলকপি,বাঁধাকপি,বেগুন,ঢেড়শ,
রসুন,পেঁয়াজসহ বিভিন্ন সবজির চাষ করছেন।

এই বিভাগের আরও সংবাদ

সরেজমিন কথা হয় উদয় সাগর গ্রামের কৃষক মোঃ নুরুল ইসলামের সাথে। তিনি জানান তার বসত বাড়ীর পতিত জমিতে উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন আপার পরামর্শে ৪০০ টি বস্তায় বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি এবং ফসল খুব ভাল হয়েছে। আগে না বুঝার কারনে বসতবাড়ীর আঙ্গিনা পতিত ছিল। বস্তায় ভাল ফলন হওয়ায় সারা বছর বস্তায় সবজি চাষ করব। একই গ্রামের কৃষক ইউনুস জানান শর্মিলা আপার পরামর্শে আমিও বস্তায় সবজি চাষ করেছি,খুব ভাল হয়েছে সবজি।

ইতোমধ্যে ব্লকের অনাবাদি ও বসতবাড়ীর পতিত জমিতে বস্তায় সবজি চাষ দেখতে ব্লক পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাইবান্ধা জেলার উপ পরিচালক কৃষিবিদ মোঃ খোরশেদ আলম,জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ আশরাফুল আলম,অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ রোস্তম আলী ও পলাশবাড়ী উপজেলার উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু।

উপপরিচালক কৃষিবিদ মোঃ খোরশেদ আলম জানান অতিরিক্ত পরিচালক মহোদয়ের নির্দেশনায় গাইবান্ধা জেলার প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তাকে নুন্যতম ২৫ টি বাড়ীতে ১০-১৫ টি বস্তায় সবজি চাষের জন্য বলা হয়েছে। সে মোতাবেক গাইবান্ধা জেলায় বস্তায় সবজি চাষ হচ্ছে এবং বেশ সাড়া ফেলেছে।

পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন জানান এ বছর ব্লকে উদ্ধুদ্ধকরণের মাধ্যমে ৬০ জন চাষীর মাধ্যমে বসতবাড়ীর পতিত জমিতে ১৫০০ টি বস্তায় সবজি চাষ করিয়েছি। বস্তায় সবজি চাষ ভাল হওয়ায় আগামীতে সকল বাড়ীতে বস্তায় সবজি চাষ হবে বলে আশা করছেন।

এই বিভাগের আরও সংবাদ