আইন ও আদালতজাতীয়
অবসরের তিন বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন না সরকারি কর্মকর্তারা


সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিধান বৈধ কি না, এ সংক্রান্ত রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এর ফলে সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তারা অবসরের তিন বছর পার না হওয়ার আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন না।
সোমবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।





