চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ


সাগর মন্ডল, চিতলমারী(বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ পাস করণের লক্ষ্যে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়।
বিশেষ অতিথি ছিলেন কলেজ জিবি সদস্য শামীম আনোয়র বাবু, কাজী আবু শাহীন, মিজানুর রহমান খান, রিয়াজুল ইসলাম রিয়াদ, রমনী রঞ্জন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবীন হীরা প্রমুখ।
সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক চন্দ্র শেখর মিস্ত্রী, শ্রীনিবাস মন্ডল, খায়রুল ইসলাম, হুমায়ুন কবির প্রিন্স, প্রভাষক বিজয়া রায় চৌধুরী, উত্তম কুমার দাস, সুব্রত মন্ডল, সুচিত্রা বিশ্বাস, দীপিকা দে, ইন্দ্রানী মিস্ত্রী, আল মাসুম শেখ, শেখ শাহ জামাল, শিক্ষার্থী অভিভাবক শেখ শহিদুল ইসলাম, হেদায়েতুল ইসলাম প্রমুখ । এ সময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।





