রাজধানী

গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ফুলবাড়িয়ায় এ ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাসি আল ফারুক বলেন, দুপুরে গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাসে আমরা আগুনের খবর পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে দু’টি ইউনিট পাঠাই। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপণে গেছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ