রাজনীতি

যে আসনগুলোতে প্রার্থী ঘোষণা করেনি আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ২৯৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও কুষ্টিয়া–২ ও নারায়ণগঞ্জ–৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেননি।

এই বিভাগের আরও সংবাদ

বর্তমানে কুষ্টিয়া–২ আসনে সংসদ সদস্য রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। অন্যদিকে নারায়ণগঞ্জ–৫ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন এ কে এম সেলিম ওসমান।

বৃহস্পতিবার থেকে টানা বৈঠকে প্রার্থীতালিকা চূড়ান্ত করলেও এতদিন তা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেয়া হয়নি।

এই বিভাগের আরও সংবাদ