রাজধানী

পল্টনে যুবদলের মিছিল, করিম সরকারসহ ৩ নেতা আটক

বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধ সফল করতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

রোববার দুপুরে পুরানা পল্টন এলাকায় থেকে বায়তুল মোকাররম এলাকা পর্যন্ত মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় পুলিশ তিনজনকে আটক করেছে বলে অভিযোগ করেছেন নেতারা।

এই বিভাগের আরও সংবাদ

মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, জাহাঙ্গীর আলম দুলাল, জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক মিয়া রাসেল, প্রচার সম্পাদক করিম সরকার প্রমুখ।

যুবদলের যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ বলেন, মিছিল থেকে পুলিশ যুবদলের প্রচার সম্পাদক করিম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান ও সদস্য শাওন কে গ্রেফতার করেছে।

এই বিভাগের আরও সংবাদ