লক্ষ্মীপুর

রামগঞ্জে পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

পারভেজ হোসাইন, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জে পানিতে ডুবে সাদিয়া আক্তার জাইফা নামের ২২ মাসের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার, (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৪নং হরিচ্ছর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু জাইফা ওই গ্রামের দিনমজুর দেলোয়ার হোসেন এর মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরেজাইফাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাইফার বাবা দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো ওর মা ঘরের কাজ করছে। আমি কাজের পাশাপাশি হরিচ্ছর আইডিয়াল স্কুলের দপ্তরির চাকরি করি। আজকে বাড়ি থেকে বের হওয়ার এক ঘন্টা পর শুনি আমার মেয়ে জাইফা পানিতে ডুবে মারা গেছে। আমি মেয়েকে হারিয়ে এখন নিঃস্ব।

এই বিভাগের আরও সংবাদ