Uncategorized

ধলেশ্বরী সেতু টোল প্লাজায় বাসে আগুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ধলেশ্বরী সেতু টোল প্লাজার সামনে বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

এই বিভাগের আরও সংবাদ

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২টা ১৬ মিনিটে ধলেশ্বরী টোল প্লাজায় ইসলামিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুইটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ