Uncategorized

শ্রীনগরে রোপা আমন ধান প্রদর্শনী ও মাঠ দিবস

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ২০২৩-২০২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত রোপা আমন ধান প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ষোলঘর বাজার সংলগ্ন মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল আজিজ।

এই বিভাগের আরও সংবাদ

শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ উত্তম কুমার কবিরাজ, অতিরিক্তি উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ হাবিবা নাসরীন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) শান্তনা রানী।

জানা গেছে, প্রায় দেড় শতাধিক কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় অংশ নেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার গণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ