Uncategorized

বেনাপোল পরিত্যক্ত অবস্থায় তরতাজা ১৬ টি ককটেল উদ্ধার

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৮ নভেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের একটি পুকুর পাড় থেকে ককটেল গুলো উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান, গোপন খবর আসে বালুন্ডা বাজারে পশ্চিম পার্শ্বে একটি পুকুরের পাড়ে পরিত্যক্ত অবস্থায় ককটেল বোমা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এমন সংবাদের ভিত্তিতে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৬টি ককটেল কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করেন। কে বা কারা ককটেল গুলো এক জায়গায় জমা করে রাখছিল বলে জানাই পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ