রাজধানী

ঢাকায় মাদকসহ গ্রেফতার ১৯

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় তাদের কাছ থেকে ৭৫৫ ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২০৫.১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৫ বোতল ফেনসিডিল ও ১৬টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতার ১৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ