নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল


হেলালী খাতুন (দিপা) পবা, রাজশাহী: পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান, এর পিতা কোকিল উদ্দীন, ইন্তেকাল করেছেন, ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। রবিবার সন্ধা ৭.১০ মিনিটে নিজ বাসভবনে বাধ্যাক্য জনিত কারনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রাই ৭৫/৮০ বছর। সোমবার সকাল ১০ ঘটিকার সময় নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মৃতের জানাজা সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের মাননীয় সফল সংসদ সদস্য জননেতা, জনাব মোঃআয়েন উদ্দিন এমপি। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা মীর ইকবাল। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মঞ্জিল সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও মুসল্লীগন। মৃত্যুকালে তিনি ছেলে, ছেলের বৌ, মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম কোকিল উদ্দীনের মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়স্বজন সহ বিভিন্ন পর্জায়ের মানুষ শোকাহত।





