রাজধানী

বিএনপি নেতাকর্মীরা সরকারি স্থাপনায় হামলা করেছে: ডিবি হারুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেছেন, বিএনপি নেতা-কর্মীরা সরকারি স্থাপনায় হামলা করেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কাকরাইল এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের বিষয়ে আজ শনিবার গণমাধ্যমকে ডিবি হারুন বলেন, ‘অনুমতি নিয়ে তারা আগেও সমাবেশ করেছেন। কিন্তু, আজকে কেন তারা এমন বেপরোয়া হয়ে গেলেন!’

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, ‘তারা প্রধান বিচারপতির বাড়ির গেটে হামলা করেছেন, বিচারপতিদের বাসভবনের গেটে হামলা করেছেন, আইডিবি ভবনের সামনে অনেকগুলো গাড়িতে আগুন দিয়েছেন, পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করেছেন, ঢিল ছুড়েছেন। অনেক পুলিশ আহত হয়েছে।’

বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছে উল্লেখ করে হারুন বলেন, ‘আমরা আমাদের কাজটি করছি। তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি স্থাপনায় হামলা ও গাড়িতে আগুনের ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

আজ বেলা ১টার কিছু আগে কাকরাইল মোড়ে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানকার একটি ট্রাফিক পুলিশ বক্স এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রাখা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এই বিভাগের আরও সংবাদ