কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ রাজীব শেখ(৩৪), পিতা-মোঃ শহীদুল ইসলাম বাবুল, সাং-টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোড, থানা-খুলনা এবং ২) রনি শেখ(৩২), পিতা-মৃত: কালাম শেখ, সাং-পাবলা খানপাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদ্বয়’কে মহানগরীর খুলনা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদ্বয়ের নিকট হতে ৪৩৯ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সদর দপ্তরের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি , হেডকোয়ার্টার , কেএমপি ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা, ২৫ অক্টোবর বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





