খুলনা

খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজা ও মোটরসাইকেলসহ গ্রেফতার ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গোপন সংবাদের ভিত্তিতে ২৪ অক্টোবর পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এঁর সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ডুমুরিয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডুমুরিয়া থানাধীন জিলেরডাঙ্গা গ্রামস্থ জনৈক মোহন বিশ্বাসের বাড়ী যাওয়ার প্রবেশ পথে হতে ২৪ অক্টোবর ০৩ টা ১০ টার সময় আসামী অন্তর মন্ডল (২০), পিতা- অসীম মন্ডল, মাতা- ঝর্না মন্ডল, সাং-জিলেরডাঙ্গা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাকে ধৃত করেন। ধৃত পূর্বক আসামীর হেফাজত হতে ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও তার ব্যবহৃত টিভিএস ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

খুলনা জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ অক্টোবর বুধবার তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য জানানো হয় ।

এই বিভাগের আরও সংবাদ