খুলনা

কেএমপি’র অভিযানে ১০৬ লিটার মদসহ গ্রেফতার ৪

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) দীপক সাহানী(৫৩), পিতা-লক্ষন সাহানী, সাং-শ্রী কাশিয়াবাড়ী, থানা-খুলনা; ২) মোঃ জসিম মুন্সি(৪১), পিতা-মৃত: মোক্তার মুন্সি, সাং-রেলওয়ে নিউ কলোনী, থানা-খুলনা; ৩) সুমন ঘোষ(৪২), পিতা-অমরেন্দ্র নাথ ঘোষ, সাং-সারলিয়া, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-কয়লাঘাট, থানা-খুলনা এবং ৪) মোঃ তৈয়েবুর রহমান(২৭), পিতা-আঃ ছাত্তার শেখ, সাং-দেয়ানা মধ্যপাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর খুলনা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১০৬ লিটার মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ২৪ অক্টোবর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ