রাজধানী

ঢামেকে বিএনপিপন্থী চিকিৎসকদের মানববন্ধন

বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মানবন্ধন করেছেন বিএনপিপন্থি চিকিৎসকরা। চিকিৎসার পাশাপাশি তার স্থায়ী মুক্তির দাবিও তুলা হয়।

মআজ রবিবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে হাসপাতালের বাগান গেটের ভেতরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ব্যানারে এই মানবন্ধন করেন তারা।

এই বিভাগের আরও সংবাদ

সংগঠনটির পক্ষ থেকে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ শাখা, ঢাকা মেডিকেল কলেজ, মেন্ডি ডেন্টাল কলেজ ইউনিট ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) শাখার চিকিৎসকরা।

মানববন্ধনে তারা দাবি করেন, সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর।

এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, কোনো অনুমতি ছাড়াই বিএনপির পক্ষ থেকে চিকিৎসকরা বাগান গেটের ভেতরে মানববন্ধন করছেন। শাহবাগ থানায় বিষয়টি অবগত করা হয়েছে। তবে শাহবাগ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই চিকিৎসকরা মানববন্ধন শেষ করে চলে গেছেন।

এই বিভাগের আরও সংবাদ