রাজধানী

কাকরাইলের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টার মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১০টার দিকে আগুনের খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস।

এই বিভাগের আরও সংবাদ

চারতলা ভবনটির নিচতলা থেকে আগুন লাগে। এরপর পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে বেশকিছু মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, কাকরাইলে এসএ পরিবহনের কার্যালয়ের ৪র্থ তলায় আগুনের খবর পেয়ে দ্রুত গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

এই বিভাগের আরও সংবাদ