খুলনা

কেএমপি’র গোয়েন্দা বিভাগের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ০৭ অক্টোবর শনিবার রাত ০৪:২৫ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর মসজিদ রোডস্থ হোল্ডিং নং-২২ এর দোতলা বিশিষ্ট বিল্ডিংয়ের নিচ তলায় ধৃত আসামী পারভীন সুলতানা’র বসতঘরের উত্তর পাশের বেড রুমের মধ্য হতে ০১) পারভীন সুলতানা(২৯), স্বামী-মোঃ পলাশ তালুকদার, পিতা-মৃত: ইউনুস সরদার, সাং-গোবরচাকা শাহিনুর মসজিদ রোড, হোল্ডিং নং-২২, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনা এবং ০২) মোঃ সেলিম শেখ(৪৯), পিতা-পীর মোহাম্মদ শেখ, সাং-দিঘলিয়া, দক্ষিণপাড়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-গোবরচাকা শাহিনুর মসজিদ রোড, হোল্ডিং নং-২২, ইউনুস সরদারের বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনাদের’কে (১০০০+৩৫০)=১৩৫০ (এক হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য অ্যামফিটামিন যুক্ত ইয়াবা নামক ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৭ অক্টোবর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ