খুলনা

বিশ্বাস প্রোপাটিজ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধঃ খুলনা নগরীর রায়েরমহলে বিশ্বাস প্রোপাটিজ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রায়েরমহল সবুজ দিগন্ত মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় মুক্তিযোদ্ধা একাদশ ১-০ গোলে ক্ষুদিরাম সৃতি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশ্বাস প্রোপাটিজের সিইও আজগর বিশ্বাস তারা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান জোমাদ্দার, বিশ্বাস প্রোপাটিজের এডমিন ডিরেক্টর শিকদার আশিকুর রহমান, বিশ্বাস প্রোপাটিজের ডিরেক্টর সাজ্জাদুর রহমান প্যারিস, বিশ্বাস প্রোপাটিজের ডিরেক্টর আতিকুজ্জামান মুরাদ, শেখ মাহিদুর রহমান প্রমুখ। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন মো. মাহবুব জুমাদ্দার ,শেখ মিলন,জিয়া ,মাসুদ শেখ এবং বিশ্বাস প্রোপাটিজ। ফাইনাল ম্যাচে মুখোমুখী হয় মুক্তিযোদ্ধা একাদশ ও ক্ষুদিরাম সৃতি একাদশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে মুক্তিযোদ্ধা একাদশ ১ গোলে এগিয়ে থেকে প্রথময়ার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধে ক্ষুদিরাম সৃতি একাদশ গোলের জন্য মরিয়া হয়ে উঠে কিন্তু মুক্তিযোদ্ধা একাদশ প্রতিরোধ করে শেষ পযন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রফি এবং পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি দেয়া হয়। খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে দেশের জাতীয় ও স্থানীয় খেলোয়াররা।তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক।

এই বিভাগের আরও সংবাদ