রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার পাচারের সময় আটক ৩


স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ১ নাম্বর গেটে সন্দেহভাজন হাইচ গাড়ী তল্লাশি করে আনুমানিক ২৬৩ (দুইশত তেষট্টি) কেজির অধিক তামার তার সহ ০৩ জন চোরাকারবারীকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের একটি আভিযানিক দল আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সহকারী পরিচালক শাহনাজ জেসমিন এর নির্দেশনায় ও কোম্পানী কমান্ডার রাজিব হোসাইন এর নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল বিদ্যুৎ কেন্দ্রের ১ নাম্বার গেটে অবস্থান নিয়ে সন্দেয়ভাজন গাড়ী তল্লাশি শুরু করে সকাল ৬টায় একটি হাইচ (খুলনা মেট্রো-ছ-১১-০০৩৭) মাইক্রোবাস তল্লাশি করে ২৬৩ কেজির অধিক তামার তার সহ ০৩ জন চোরাকারবারীকে মাইক্রোবাস আটক করে।
আটকৃতরা হলো ফকিরহাট উপজেলার ভাড়াশিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (১৯), রুপসা উপজেলার উত্তর খাজা ডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মোঃ মাহাবুব হোসেন (২১) ও খুলনা সোনাডাঙ্গার গোবর চাকা গ্রামের মফিজ সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর সরদার(৪৮)।
উদ্ধারকৃত মালামাল (তামার তার) আনুমানিক মুল্য ৩,৯৪,৫০০/- টাকা এবং হাইচ মাইক্রোবাসের আনুমানিক মূল্য ৫,০০,০০০/- টাকাসহ মোট ৮,৯৪,৫০০/- টাকা প্রায়।
উদ্ধারকৃত মালামালসহ চোরাকারবারীদের পুলিশে সোপর্দ করা হয়েছে এবং রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





