Uncategorized

বান্দরবানে ২ এপিবিএন এর অভিযান অব্যাহত আটক ১

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ২ এপিবিএন এর অভিযানে পৌরসভার ৮নং ওয়ার্ড হাফেজঘোনা এলাকা থেকে মোঃ ইমরান হোসেন (২৫), নামে একজন অনলাইন জুয়াড়ি কে গ্রেফতার করা হয়েছে।

২ এপিবিএন সুত্রে জানানো হয় ২ এপিবিএন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায়, ১৯শে সেপ্টেম্বর বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ইন্টেলিজেন্স টিমের গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ, হাফেজঘোনা গাজীর দোকানের পার্শ্বের ভাই ভাই স্টোর নামীয় কুলিং কর্নারে অভিযান পরিচালনা করে মোঃ ইমরান হোসেন (২৫) নামে একজন অনলাইন জুয়াড়ি কে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে ২০শে সেপ্টেম্বর ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা, তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ৩০(২) ধারায় বান্দরবান সদর থানায় মামলা রুজু করা হয়।

এই বিভাগের আরও সংবাদ