খুলনা
কেএমপি’র ডিসি (ট্রাফিক) এর পিতার মৃত্যু, শোক প্রকাশ


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১ টা ২০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা, বিসিএস ২৫ তম ব্যাচ এর পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সরদার, ঠিকানা: গ্রাম-প্রতাপকাটি, থানা-পাইকগাছা, জেলা-খুলনা ৯০ বছর বয়সে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় ।





