তারা বিশ্বাসের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত


মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য, বিশ্বাস প্রপার্টিজ ও বিশ্বাস মাল্টিমিডিয়ার সিইও মো. আজগর বিশ্বাস তারা’র মায়ের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল নগরীর বিশ্বাস মাল্টিমিডিয়ার কার্যালয়ে খুলনা টিভি লাইভ ও নিট নিউজ নেটওয়ার্ক এর আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও বিশ্বাস মাল্টিমিডিয়ার এডমিন মোঃ খায়রুল আলম, বিশ্বাস প্রপার্টিজ এর ডেপুটি ম্যানেজার মোঃ মারুফ আহমেদ, খুলনা টিভি লাইভ ও নিট নিউজ নেটওয়ার্ক এর বার্তা প্রধান মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার ইমরান হোসেন, বাগেরহাট জেলা প্রতিনিধি কামরুজ্জামান শিমুল, ক্রীড়া প্রতিবেদক সাজিদ হাসান সৈকত, খুলনা টিভি লাইভ এর নিউজ প্রেজেন্টার জারিন ফাতেমা, নিট নিউজ নেটওয়ার্ক এর নিউজ প্রেজেন্টার সানজিদা ইসলাম জাকিয়া, অফিস সহকারী মোঃ আনাসা, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা এ্যাডভোকেট শিকদার ইমারন, মিনহাজুর রহমানসহ সাওতুল কুরআন মডেল মাদ্রাসার ছত্ররা।
দোয়া পরিচালনা করেন সাওতুল কুরআন মডেল মাদ্রাসার প্রধান হাফেজ মোঃ মিজানুর রহমান। মায়ের আত্মার মাগফেরাত কামনায় দেশ বাসীসহ সকলের কাছে দোয়া চেয়ে মো. আজগর বিশ্বাস তারা বলেন, মহান আল্লাহ তাআলা যেন আমার মা’কে জান্নাত নসিব করেন।





