বাগেরহাট

মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতাঃ খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) খুলনা-মোংলা মহাসড়কে রাত ৯টার দিকে তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মৎস ঘেরের কর্মচারী।

এই বিভাগের আরও সংবাদ

নিহতরা হলেন- রামপালের শংকর নগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লগপুর এলাকর সাইদুল রহমানের ছেলে শুকর (২৫)

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রামপালের ফয়লা বাজার থেকে মোটর সাইকেলযোগে বেলাই যাবার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক ও ট্রাক ড্রাইভার অঙ্গাত রয়েছে এবং তদন্ত চলছে।

এই বিভাগের আরও সংবাদ