রাজধানী

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (১১ আগস্ট) সকাল ছয়টা থেকে শনিবার (১২ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। শনিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮৬১০ পিস ইয়াবা, ৩৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ২২৭.১০ গ্রাম হেরোইন, ২০ লিটার দেশি মদ, ২০০ গ্রাম বিদেশি মদ ও ৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ