শেরপুরে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ


শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ‘কৃষি উদ্যোক্তা উন্নয়ন’ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ০৯ আগষ্ট বুধবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত শেরপুর আরডিএ অডিটোরিয়ামে কৃষি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরডিএ মহাপরিচালক মোঃ খুরশীদ ইকবাল রেজভী সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, শেরপুরে উপজেলার একজন সফল কৃষি নারী উদ্যোক্তা জ্যোতি যুব মহিলা সংস্থার সভাপতি মোছাঃ জয়নব খাতুন। ইউসিবি ব্যাংকের আওতায় এগ্রো সিএসআর প্রকল্পের আয়োজন করে কৃষি উদ্যোক্তাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বল্পসুদে কৃষি উদ্যোক্তা ঋণ, খামার ও কৃষি চাষাবাদ উন্নয়নে যান্ত্রিক উপকরণ ইত্যাদি দিয়ে সফল স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য অর্জনে প্রয়াস রাখেন ইউসিবি ব্যাংকের পরিচালক মো. আরিফ কাদারি। এছাড়াও ইউসিবি ব্যাংকের ২০ জন কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বগুড়া জেলার ১২টি উপজেলার ৩০০ জন নারী ও পুরুষ কৃষি উদ্যোক্তাদের ‘কৃষি উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ শেষে তিনশত নারীর পুরুষের মাঝে কৃষি যান্ত্রিক উপকরণসহ সার্টিফিকেট প্রদান করা হয়।





