রাজধানী
ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪৮


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১৭৬১ পিস ইয়াবা, ১০ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ৩৯ গ্রাম ৩৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।





