খুলনা

কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ গ্রেফতার ৩

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ নয়ন(১৯), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-পাবলা দফাদার পাড়া কামরুল হুদার বাড়ির ভাড়াটিয়া, থানা-দৌলতপুর; ২) মোঃ শান্ত হাওলাদার(২১), পিতা-মোঃ মোস্তফা হাওলাদার, সাং-হোল্ডিং নং-১১, এস ও ক্রস রোড, উত্তর কাশিপুর, পুরাতন রেল গেট, ওয়ার্ড নং-০৭, থানা-খালিশপুর এবং ৩) মোঃ রিপন দফাদার(২৪), পিতা-মোঃ জাহাঙ্গীর দফাদার, সাং-কাঞ্চনপুর, ওয়ার্ড নং-০৭, ইউপি-মাগুরাঘোনা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ১৯ জুলাই বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ